Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৩ অক্টোবর ২০২৬ | ০৯:৩৩ অপরাহ্ন

সুগন্ধা বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের চান্দগাঁও থানার চাঞ্চল্যকর মাদক ও হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পলাতক আসামি মো: মহিউদ্দিন শরীফকে (২৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রাম)। 

বিজয় বাংলা নিউজকে এসআরবি জানিয়েছে, শনিবার ৩ অক্টোবর ২০২৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সুগন্ধা বীচ এলাকায় অবস্থান নিয়ে কাসুন্দি হোটেল এলাকা থেকে বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শরীফকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ দল। গ্রেফতার শরীফ চট্টগ্রামের চান্দগাঁও মোহরা (মৌলভীবাজার, ৯নং পুল, মধ্যম মোহরা, ভোলা খলিফার বাড়ি) এলাকার মৃত নাছেরের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদক ব্যবসা, পুলিশের ওপর আক্রমণ, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 



সুগন্ধা বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার