
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে ৭ ইনিংসে কোনো ফিফটি নেই আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসসহ। এই ইনিংসে তো রানের খাতাই খুলতে পারেননি। আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
চা-বিরতির আগে ৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের বোর্ডে রান ৫ উইকেটে ২২৬।
মুশফিক ৭ বলে ০ রান করে বোল্ড হয়ে ফিরে গেছেন সাজঘরে। ইয়ামিনের দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে পুরোপুরি বোকা বনে গেলেন অভিজ্ঞ ব্যাটার। ব্যাট নামানোর আগেই ভেঙে গেছে স্টাম্প। দারুণ এক ব্রেকথ্রু পেল আফগানিস্তান।
এর পরপরই ফিরে গেছেন নাজমুল হোসেন শান্তও। ২৯ রান করেছেন তিনি সাজঘরে ফেরার আগে। প্রথমে মুশফিকের বিদায়ে ২২৩ রানে চতুর্থ উইকেট হারানোর পর ২২৫ রানে চতুর্থ ইউকেট পতন হয় বাংলাদেশের। এরপর শান্তও বিদায় নিলে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
কাইস আহমেদের দুর্দান্ত লেগ ব্রেকে আউট হন শান্ত। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বলটি দারুণভাবে ভেতরে ঢুকিয়ে দেন বোলার। সাহসী শটে ভেতর দিয়ে চালিয়ে খেলতে গিয়ে ব্যাটে এজ লাগে, বল চলে যায় স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে।
এর আগে, এর আগে, ৭১ বলে ৮৩ রান করে ইসমত আলমের বলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ১২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর বড় ইনিংস খেলার সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলাম। ৬৭ রান করে আউট হয়েছেন মোহাম্মদ সেলিমের বলে। পুল করতে গিয়ে স্কয়ার লেগে ফিল্ডার জিয়া-উর-রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।