Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১০ অক্টোবর ২০২৬ | ০৮:২৮ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, রাজশাহী:- ১০ অক্টোবর ২০২৬

রাজশাহী মহানগরীকে আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ মাস্টারপ্ল্যান (তৃতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের সরিৎ দত্ত শুভ নগর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের উপদেষ্টা ও সাবেক সচিব ড. এবি আবদুল্লাহ। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।

​সভায় রাজশাহী মহানগরীর দীর্ঘমেয়াদী বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও টেকসই করার লক্ষ্যে একটি সময়োপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সমীক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমেই কেবল নগরীর ভবিষ্যৎ জনদুর্ভোগ স্থায়ীভাবে কমানো সম্ভব।

​কর্মপরিকল্পনা সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ মাস্টারপ্ল্যান (তৃতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।