Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১১ অক্টোবর ২০২৬ | ০৯:১১ অপরাহ্ন

রাজশাহীতে বেপরোয়া অজ্ঞান পার্টি ও অটোরিকশা ছিনতাই চক্র: তিন বছরে চুরির সংখ্যা চারশ ছুঁইছুঁই

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি:- ১১ অক্টোবর ২০২৬

রাজশাহী মহানগরী ও আশপাশের জেলা-উপজেলায় অটোরিকশা ছিনতাই ও অজ্ঞান পার্টির বেপরোয়া দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন চালক ও সাধারণ মানুষ। কখনো বিষাক্ত চেতনানাশক খাইয়ে রিকশা ছিনতাই, আবার কখনো বাধা দিলে চালককে নৃশংসভাবে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে নিয়মিত।


এই বিপজ্জনক ছিনতাইকারী সিন্ডিকেটের সর্বশেষ শিকার হয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের ধলু মিয়ার ছেলে মোঃ নাসিম (২৫)। নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশাটি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন তিনি।


কায়দা করে অজ্ঞান, অতঃপর রিকশা নিয়ে চম্পট:-

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) দুপুরে যাত্রীবেশে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা নাসিমের অটোরিকশাটি ভাড়া করে রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় নিয়ে যায়। পথিমধ্যে কৌশলে তাকে মারাত্মক চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে রাখা হয় নির্জন স্থানে। এরপর অটোরিকশাটি নিয়ে সটকে পড়ে চক্রটির সদস্যরা।


দীর্ঘসময় নাসিমের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় ভদ্রা এলাকা থেকে আশঙ্কাজনক ও অচেতनावস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার শরীরে বিষাক্ত চেতনানাশকের মাত্রা বেশি থাকায় অবস্থা আশঙ্কাজনক। এখনো তার জ্ঞান ফেরেনি।


তিন বছরে চার শতাধিক অটোরিকশা চুরি ও কয়েক প্রাণহানি:-

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও জেলা পুলিশের থানাগুলোর প্রাপ্ত তথ্য ও স্থানীয় চালকদের অভিযোগ জানা গেছে, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত রাজশাহী নগরী ও সংলগ্ন উপজেলাগুলোতে অন্তত ৩৭০ থেকে ৪৫০টি ছোট-বড় রিক্স  ও অটোরিকশা চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


এরমধ্যে,২০২৪ সালে ১৫০ – ১৮০টি চুরি , এরমধ্যে উদ্ধার প্রায় ৬৫টি।এসময় বেশ কয়েকটি আঞ্চলিক চোর চক্র শনাক্ত ও গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় হয়।

২০২৫ সালে ১৩০ – ১৬০টি চুরি ও ছিনতাই, এরমধ্যে উদ্ধার প্রায় ৫৫টি।এ সময়ে আন্তঃজেলা সিন্ডিকেটের বেশ কয়েকজন গ্রেপ্তার করে পুলিশ।

২০২৬ (জানুয়ারি–অক্টোবর)৯০ – ১১০টি চুরি,এরমধ্যে উদ্ধার প্রায় ৪৫টি রিক্সা ও অটোরিক্সা।

শুধু ছিনতাইয়ে  বাধায়একাধিক চালককে হত্যা:-

কাটাখালী ও দামকুড়া হত্যাকাণ্ড (২০২৪):, কাটাখালী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় প্রবীণ চালক আলমকে কুপিয়ে এবং দামকুড়ায় চালক সাজামুলকে শ্বাসরোধে হত্যা করে গাড়ি ছিনতাই করে ঘাতকেরা।

নগরীর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ (২০২৬):, কাশিয়াডাঙ্গা ও দামকুড়া থানাধীন সীমান্ত এলাকাগুলোতে অটোরিকশা ছিনতাই ও চালকের ওপর হামলার ঘটনা বাড়ায় আতঙ্ক কাটছে না শ্রমজীবী চালকদের। 

মোডাস অপারেন্দি:, চক্র যেভাবে কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে উঠে এসেছে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের বিশেষ কিছু কৌশল।

এর মধ্যে,অতিরিক্ত ভাড়ার লোভ: নির্জন বা দূরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য নির্ধারিত ভাড়ার দ্বিগুণ বা তিনগুণ দেওয়ার প্রস্তাব দেওয়া। খাবারে বিষাক্ত দ্রব্য মিশানো:, গরমের দিনে ডাবের পানি, আখের রস, জুস কিংবা স্পিড/কোল্ড ড্রিংকসের ভেতর চেতনানাশক টেবলেট গুড়ো করে মিশিয়ে চালককে আপ্যায়ন করা।

পার্টস আলাদা করে বিক্রি: চুরি করা অটোরিকশা দ্রুত সীমান্ত এলাকা বা পার্শ্ববর্তী জেলাগুলোতে নিয়ে বডি ও ব্যাটারি আলাদা করে খুচরা দামে বিক্রি করে দেওয়া। 

পুলিশি পদক্ষেপ ও প্রশাসনিক হুঁশিয়ারি:-

বাগমারা ও নগরীর বোয়ালিয়া থানা পুলিশ জানায়, নাসিমের ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ ও অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে বলা হয়েছে,অজ্ঞান পার্টি ও রিকশা চোর চক্রকে নিশ্চিহ্ন করতে নগরজুড়ে বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চালকদের প্রতি এক সতর্কবার্তা দিয়েছেন রাজশাহী নগর পুলিশ, যাত্রী যত সুপরিচিত বা বন্ধুভাবাপন্নই হোক না কেন, পথিমধ্যে তাদের দেওয়া কোনো প্রকার খাবার, পানি বা পানীয় গ্রহণ করবেন না। কোনো যাত্রী সন্দেহজনক মনে হলে সাথে সাথে '৯৯৯' নম্বরে কল বলা হয়েছে।।"




রাজশাহী মহানগরী ও আশপাশের জেলা-উপজেলায় অটোরিকশা ছিনতাই ও অজ্ঞান পার্টির বেপরোয়া দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন চালক ও সাধারণ মানুষ।