Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১১ অক্টোবর ২০২৬ | ০৯:৪২ অপরাহ্ন

পবায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার: ১১ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীন উপস্থিত থেকে মণ্ডপ প্রতিনিধিদের হাতে এই অনুদান তুলে দেন।


অনুষ্ঠানে ইউএনও ইবনুল আবেদীন জানান, পবা- মোহনপুরের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষ থেকে পবা উপজেলার ২৩টি পূজা মণ্ডপের প্রত্যেকটিকে ৫ হাজার টাকা করে দুর্গাপূজার উপহার হিসেবে দেওয়া হয়েছে। এই অর্থ হস্তান্তরের জন্য সকল পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপজেলা পরিষদে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে তা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।


উপজেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে ইউএনও আরও বলেন, বর্তমানে পবার ২৩টি পূজা মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার পরিবেশ অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর রয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পবায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ