Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৩ অক্টোবর ২০২৬ | ০৬:৪১ অপরাহ্ন

বিবিসি রেডিওর সম্প্রচার বাতিল করলো আফগানিস্তান

অনলাইন ডেস্ক ১৩ অক্টোবর ২০২৬

আফগানিস্তানজুড়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এফএম রেডিওর সম্প্রচার স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে বিবিসি বলেছে, এই সংকটের সমাধানে আফগান কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে।

এক বিবৃতিতে বিবিসির একজন মুখপাত্র বলেছেন, ‌‌‘‘সঠিক সংবাদ ও তথ্যের জন্য আফগানিস্তানজুড়ে লাখ লাখ মানুষ বিবিসির ওপর নির্ভর করেন। এই সংকটের সমাধানের লক্ষ্যে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’’

আফগানিস্তানের তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবিব গফরান বলেছেন, বারবার নীতিমালা লঙ্ঘনের কারণে সাময়িকভাবে বিবিসির যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তবে ঠিক কী ধরনের নীতিমালা বা নিয়ম ভঙ্গ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সূত্র: রয়টার্স

--সংগৃহীত ছবি