Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৫ অক্টোবর ২০২৬ | ০৮:১৬ অপরাহ্ন

রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযান: নকল অলিভ অয়েল জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি:- ১৫ অক্টোবর ২০২৬

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত অনুমোদন নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর ও সিএনবি এলাকায় আজ সামারি ট্রায়াল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।


অভিযানকালে সাহেববাজারের আরডিএ মার্কেটের একটি দোকান থেকে উল্লেখযোগ্য পরিমাণ নকল অলিভ অয়েল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী পণ্যগুলো নকল বলে স্বীকারোক্তি প্রদান করেন। এ ঘটনায় আদালতের নির্দেশে নকল অলিভ অয়েল জব্দ করা হয় এবং ওজন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


এদিকে, বৃহস্পতিবার মহানগরীতে পালিত মিটলেস ডে যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, তা যাচাই করতে বিভিন্ন এলাকায় তদারকি করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান পর্যবেক্ষণ করা হয়।


অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুর এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স ও সিটি কর্পোরেশন-সংক্রান্ত প্রয়োজনীয় মেডিকেল প্রতিষ্ঠানের নিবন্ধন যাচাই করা হয়। পরিদর্শনকালে কয়েকটি প্রতিষ্ঠানের সিটি কর্পোরেশন-সংক্রান্ত প্রয়োজনীয় নিবন্ধন হালনাগাদ না থাকার বিষয়টি পাওয়া যায়। এ অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ প্রদান করা হয়।


রাজশাহী মহানগরীতে নকল ও মানহীন পণ্যের বিস্তার রোধ, ভোক্তাদের আর্থিক ও স্বাস্থ্যগত স্বার্থ সুরক্ষা, মিটলেস ডে-সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত অনুমোদন নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।


জনস্বার্থসংশ্লিষ্ট এসব বিষয়ে আইন প্রতিপালন নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের সামারি ট্রায়াল কোর্টের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রযোজ্য আইন, লাইসেন্সিং শর্ত ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হচ্ছে।


বিচারিক কার্যক্রম পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক।



ছবি