Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৬ অক্টোবর ২০২৬ | ০৬:১৭ অপরাহ্ন

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৬ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ  পরিদর্শন করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ থেকে তিনি চন্দননগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। 

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন পূজা মন্ডপ কমিটির হাতে কিছু আর্থিক অনুদান তুলে দেন। 


শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখতে আহ্বান জানান।


পরিদর্শনকালে নিয়ামাতপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, চন্দননগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি জাহির মেম্বার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আজাদ আলী, জুম্মা রশিদ, শামসুল আলম ভুট্টুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। ছবি - বিজয় বাংলা