Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৬ অক্টোবর ২০২৬ | ০৬:৪১ অপরাহ্ন

খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি: ১৬ অক্টোবর ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৬ নম্বর ওয়ার্ডের কলিমনগর সেন্ট লুইসপাড়া ও কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক এবং পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার সীমানা প্রাচীর পর্যন্ত নির্মিত ইউনিব্লক রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান ফটকের সংলগ্ন এলাকায় একটি বৃক্ষরোপণ করেন তিনি।


​উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দারা আমার কাছে ১৬টি দাবি জানিয়েছিলেন। ইতোমধ্যে প্রধান ফটক, সড়ক নির্মাণ ও আলোকায়নসহ ১৪টি দাবি বাস্তবায়ন করা হয়েছে। অবশিষ্ট দাবিগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।”



​উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, নতুন ফটক ও ইউনিব্লক রাস্তা নির্মাণের ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং যাতায়াত ব্যবস্থা অনেক সহজ ও আরামদায়ক হয়েছে।


​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন ও নিলুফার ইয়াসমিন। 


এছাড়া পবিত্র পরিবার ক্যাথলিক গির্জার পালপুরোহিত ফাদার লিটন কস্তা, গ্রামপ্রধান রাফায়েল মুর্মু, মাইকেল মারান্ডি, মঞ্জু বিশ্বাস সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।


ছবি - বিজয় বাংলা