Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৯ অক্টোবর ২০২৬ | ০৩:৫২ অপরাহ্ন

ক্যাম্পাস পরিষ্কারে রাবিতে চালু হচ্ছে ‘আলাদা পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ দপ্তর

আবুল কালাম আজাদ, রাজশাহী :- ১৯ অক্টোবর ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ নামে একটি নতুন স্বতন্ত্র দপ্তর চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহৎ এই ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখতে দীর্ঘদিন ধরে হিমশিম খাচ্ছিল কর্তৃপক্ষ। তবে নতুন এই স্বতন্ত্র দপ্তর চালুর মাধ্যমে এবার পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন থাকবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও রাজশাহীবাসী।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫০তম সভায় নতুন এই দপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত কাজও স্টুয়ার্ড সেকশনের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এত বড় পরিসরের ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। এই সংকট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে পৃথক দপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়। নতুন এ দপ্তরের আওতায় বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল, আবাসিক কোয়ার্টার, ৫৯টি বিভাগসহ পুরো ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

​নতুন দপ্তরের কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “এত বড় বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কার্যক্রম একটি সেকশনের মাধ্যমে পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে একটি স্বতন্ত্র পরিচ্ছন্নতা দপ্তর গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দৈনিক মজুরির ভিত্তিতে পর্যাপ্ত শ্রমিক থাকবে, যাদের কাজই হবে পুরো ক্যাম্পাসকে রাতের মধ্যে পরিষ্কার করে সকালে যেন মানুষ একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস উপভোগ করতে পারে।”

​বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্বের বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মডেল অনুসরণ করা হয়েছে। যেভাবে রাতের শেষ ভাগে শহরের বিভিন্ন সড়ক ও এলাকা পরিষ্কার করা হয়, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়েও রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে রাতের মধ্যে ময়লা-আবর্জনা সংগ্রহ ও পরিষ্কার করে প্রতিদিন সকালে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে।

​সিন্ডিকেট সূত্রে আরও জানা যায়, নতুন এ দপ্তরের জন্য অর্গানোগ্রাম তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। বাজেট ও জনবল কাঠামো অনুমোদনের পর দপ্তরটির কার্যক্রম পুরোদমে শুরু হবে। তবে আনুষ্ঠানিক বাজেট পাওয়ার আগেই দপ্তরটি গঠন করে দ্রুত কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে প্রশাসনের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য।


রাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ নামে একটি নতুন স্বতন্ত্র দপ্তর চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।