
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল
এই প্রতিপাদকে সামনে রেখে
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় সোনাবর আর্দশ কলেজ মাঠে মহিলা ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী খেলাটি আয়োজন করেন চাঁদপুর সাগেন সাকামযুব স্পোর্টি ক্লাব। খেলায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম। অত্র কমিটির সভাপতি প্রদীপ হেবরনের পরিচালনায় আটটি দল অংশগ্রহণ করেন।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প পাড়ল, রুপসী বাংলা, শ্রীকান্ত একাদশ তানোর, জুনিয়র গার্লস, ম্যাকস ফুটবল একাদশ সুন্দরপুর, ধামরহাট উপজেলা গ্রীণ ভয়েস, জুমারপাড়া কিশোরী ক্লাব এবং রাজশাহী কিংস ফুটবল দল। ফাইনাল খেলায় গৌরব অর্জন করেন জুমারপাড়া কিশোরী ক্লাব এবং রুপসী বাংলা ফুটবল দল। খেলায় ০-১ গোলে জুমারপাড়া কিশোরী ক্লাব জয়লাভ করেন। সে সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউপি সদস্য ইমামুল হক, মহিলা সদস্য জুলেখা খাতুন, বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ৯নং সাধারণ সম্পাদক ডা. আশরাফুল ইসলাম, ৭নং ওয়ার্ড সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ইয়াসিনসহ অনন্যরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অথিতিবৃন্দুরা।