
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপির আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “ভূমিমন্ত্রীর অসুস্থতায় আমরা সবাই তাঁর সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, মহান আল্লাহর কাছে সেই দোয়া করি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখবেন এই কামনা করি।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন।
এ সময় সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছা. লাভলী, মহানগর এর আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিফাত জেরিন তুলি সহ মহানগর, থানা ও ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।