Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৫ অক্টোবর ২০২৬ | ১১:৫১ পূর্বাহ্ন

বন্ধ থাকার পর আজ খুলছে সৌদির রিয়াদ বিমানবন্দর

অনলাইন ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলায় একসঙ্গে এক ডজনের বেশি মানুষ নিহত হওয়ার পর গত ১২ অক্টোবর বন্ধ করে দেওয়া হয় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ বিমানবন্দর। দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে আবারও বিমানবন্দরটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।


গতকাল শনিবার কিং খালেদ বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সে এক পোস্টে এ নিয়ে বলেছে, “২৫ অক্টোবর থেকে কিং খালেদ বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদির এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।”


ইয়েমেনের হুথিরা রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে গত দুই সপ্তাহে একাধিকবার হামলা চালিয়েছে। এতে এই বিমানবন্দরে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণ গেছে। এমন পরিস্থিতিতেই রিয়াদ বিমানবন্দর চালু করতে যাচ্ছে দেশটি। 


সূত্র: এএফপি

--সংগৃহীত ছবি