Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৬ অক্টোবর ২০২৬ | ০৩:০৬ অপরাহ্ন

জনগণের সমস্যা শুনতে বদলগাছী উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষ

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২৬ অক্টোবর ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদের পুরোনো ভবনে ফিতা কেটে কক্ষটির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা পর্যায়ে সংসদ সদস্যের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের সুবিধার্থে কক্ষটি প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনকালে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, এ পরিদর্শন কক্ষ স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারে ভূমিকা রাখবে। এখান থেকে এলাকার সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ পাবেন।


তিনি আরও বলেন, সরকারি কার্যক্রমে গতিশীলতা আনা এবং জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কক্ষটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আটটি ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ব্যক্তিরা উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষ চালুর উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, এর ফলে সাধারণ মানুষ নিজেদের সমস্যা ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে সংসদ সদস্যের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

অনুষ্ঠান শেষে দেশের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদে সংসদ সদস্যের জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।