Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৬ অক্টোবর ২০২৬ | ০৮:৩৫ অপরাহ্ন

সৌদি দূতাবাসের হিফজুল হাদিস প্রতিযোগিতাঃ রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে ৮ বিজয়ী, ঢাকায় চূড়ান্ত পর্বে

রাজশাহী প্রতিনিধি:- ২৬ অক্টোবর ২০২৬

সৌদি দূতাবাসের উদ্যোগে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী হিফজুল হাদিস প্রতিযোগিতার বিভাগীয় বাছাইপর্ব সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতা শেষে ছেলে ও মেয়ে দুই ক্যাটাগরি মিলিয়ে মোট ৮ জন প্রতিযোগী ঢাকায় অনুষ্ঠেয় প্রতিযোগিতার মূল পর্বের (চূড়ান্ত পর্ব) জন্য নির্বাচিত হয়েছেন। 

আগামী ২৮ অক্টোবর (বুধবার) ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।


​সোমবার (২৬ অক্টোবর) রাজশাহীর ঐতিহ্যবাহী মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মিলনায়তনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।


​প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুকাদ্দিসুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি দূতাবাসের প্রতিনিধি শায়খ আকমল হোসেন মাদানী। শায়খ ড. মুকাররম বিন মুহসিন মাদানীর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।তিনি প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্বও পালন করেন।

​বিচারক প্যানেলে আরও উপস্থিত ছিলেন শায়খ আখতার মাদানী, শায়খ আজহারুল ইসলাম মাদানী, শায়খ আব্দুল হাকিম মাদানী এবং শায়খ আব্দুল বারী।


​দিনব্যাপী আয়োজনে বিভিন্ন মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন সহ প্রায় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। হাদিস পাঠ ও মুখস্থকরণের সূক্ষ্ম মূল্যায়নের মাধ্যমে বিচারকমণ্ডলী ৮ জন সেরা প্রতিযোগী বাছাই করেন।

​প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে সৌদি দূতাবাসের লোগোসংবলিত বিশেষ ব্যাগ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ও সৌদি দূতাবাসের প্রতিনিধি শায়খ আকমল হোসেন মাদানী দোয়ার মাধ্যমে আয়োজনের শুভ সমাপ্তি ঘোষণা করেন।


ছবি