Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৮ অক্টোবর ২০২৬ | ০৮:১৬ অপরাহ্ন

রাজশাহীতে স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের অগ্রযাত্রার অর্ধযুগ উদ্‌যাপন

ছোটন সরদার ২৮ অক্টোবর ২০২৬

রাজশাহীতে স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের ছয় বছরের অগ্রযাত্রা উদ্‌যাপন করা হয়েছে। বুধবার ২৮ অক্টোবর বিকেল চারটায় রাজশাহী নগরীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আক্তার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমান ও অধ্যক্ষ বিরাজ আহমেদ।


স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মো. কবির হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব।

অনুষ্ঠান আয়োজনে দায়িত্ব পালন করেন স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান কাজী। আয়োজনের আহ্বায়ক ছিলেন সংগঠনটির সভাপতি মো. ইফতেশামুল আলম। ‘অগ্রযাত্রার অর্ধযুগ’ উদ্‌যাপন ও বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন জুয়েল কিবরিয়া।


সংগঠনটির ছয় বছরের পথচলা উদ্‌যাপনের এ আয়োজনে তাদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে উপহার ও সনদ বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


ছবি