Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৯ অক্টোবর ২০২৬ | ০৮:৫৬ অপরাহ্ন

সারদায় সার্জেন্ট ও এসআই ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজ॥ ​পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আবুল কালাম আজাদ,​বিশেষ প্রতিনিধ:- ২৯ অক্টোবর ২০২৬

রাজশাহীর ঐতিহাসিক সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে  ২৭৩তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-২০২৬) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে । 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ দৃষ্টিনন্দন কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।


​অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। যেকোনো ধরনের ভয়ভীতি, পক্ষপাতিত্ব ও বাহ্যিক প্রভাবের ঊর্ধ্বে উঠে পুলিশকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।”

​জনবান্ধব পুলিশিংয়ের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “মানুষের মন জয় করে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। তবেই একটি আদর্শ ও সেবাধর্মী পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব।”



​এবারের সমাপনী কুচকাওয়াজে ২৭৩তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন সহ মোট ২৪৬ জন সফল প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির (বিপিএম) এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপালসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



​প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের জন্য শ্রেষ্ঠ ক্যাডেটদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়,

​২৭৩তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচ:

​অলরাউন্ডার / বেস্ট সার্জেন্ট: মো. ওমর ফারুক (পিএ-২৭৩০২),​বেস্ট একাডেমিক: মোহাম্মদ দেলোয়ার হোসাইন (পিএ-২৭২১২),​৪৩তম ক্যাডেট এসআই ব্যাচ:

​বেস্ট ক্যাডেট (অলরাউন্ডার): মোহাম্মদ জাহাঙ্গীর আলম (পিএ-৪৩১০৬),​বেস্ট একাডেমিক: সাইফুল ইসলাম (পিএ-২৭২৩২) ও দেওয়ান গোলাম রাসুল (পিএ-৪৩২৮৯),

​বেস্ট শুটার: মো. আদনানুজ্জামান (পিএ-২৭২৩০) ও মো. কামাল গণি (পিএ-৪৩২০৮),​বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ: মো. বোরহানুল ইসলাম (পিএ-৪৩১৪৯)

​

​ছয় মাসের কঠোর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ২৭৩তম শিক্ষানবিশ সার্জেন্টরা অবিলম্বে নিজ নিজ নির্ধারিত ইউনিটে যোগ দেবেন। অপরদিকে, ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের কর্মকর্তারা পরবর্তী ধাপে মাঠপর্যায়ে শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে বিভিন্ন ইউনিটে পেশাগত দায়িত্ব পালন শুরু করবেন।


​অনুষ্ঠান শেষে একাডেমি প্রাঙ্গণে দক্ষ ও পেশাদার পুলিশ তৈরিতে নিয়োজিত প্রশিক্ষক এবং সারদা পুলিশ একাডেমির সকল স্তরের কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।



​


ছবি - কাবিল হোসেন