Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০১ নভেম্বর ২০২৬ | ০১:৪৪ অপরাহ্ন

বদলগাছীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, কর্মসংস্থানে যুব ঋণ

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০১ নভেম্বর ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।


রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।


পরে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।



বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল আলম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান।


স্বাগত বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল আলম যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে যুবশক্তিকে দেশের সম্পদে পরিণত করতে হবে।


অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।


নওগাঁর বদলগাছীতে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।