Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৪ নভেম্বর ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাস -লেগুনা সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক ০৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সংগৃহীত ছবি