Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৯ নভেম্বর ২০২৬ | ০৩:১৪ অপরাহ্ন

নিয়ামতপুরে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৯ নভেম্বর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা। সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে  এ পূজা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ অক্টোবর) দিবাগত রাতে  উপজেলার ৩০ টি পূজা মণ্ডপে সাড়ম্বরে এ পূজা  অনুষ্ঠিত হয়।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে।


হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়।


কালী দেবী তাঁর ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালীপূজার দিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলি।


কালীপূজা উপলক্ষ্যে উপজেলার ভাবিচা শ্রী শ্রী কালী মন্দিরকে নানান সাজে সজ্জিত করা হয়। এ উপলক্ষে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার আয়োজন করা হয়। 


 ভাবিচা কালী মন্দির পূজা কমিটির সভাপতি বিজন মন্ডল বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ভাবিচা গ্রামে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। গ্রামবাসীর সহযোগিতায় ও অংশগ্রহণে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


সাধারণ সম্পাদক অসীম সাহা বলেন, আমাদের গ্রামবাসীর  আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা। প্রতিবছরের মত আজকে (সোমবার) বিকেলে প্রতিমা দর্শনের জন্য  অনেক দর্শণার্থীর আগমন হবে। তাদের জন্য প্রসাদের বিতরণের ব্যবস্থা করা হয়েছে। 


নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, উপজেলায় ৩০ টি মন্দিরে শ্যামাপদ পূজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।


সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা।