
পরিচালক থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপন এ তথ্য জানা গেছে।
মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুদকের নিজস্ব জনবল থেকে মোরশেদ আলম মহাপরিচালক হয়েছেন।
এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন।