Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৫ নভেম্বর ২০২৬ | ০৫:৫২ অপরাহ্ন

রমজান মাস উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো

অনলাইন ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬

 আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রোববার (১৫ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২০২৭ সোলের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

--সংগৃহীত ছবি