Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৫ নভেম্বর ২০২৬ | ০৬:০০ অপরাহ্ন

বাংলাদেশের লিচু যাচ্ছে বিশ্বের ১১টি দেশে

অনলাইন ডেস্ক ১৫ নভেম্বর ২০২৬

সংযুক্ত আরব আমিরাত, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১১টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের লিচু। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে লিচু রপ্তানি করে ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, বাহরাইন, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুরে লিচু রপ্তানি হচ্ছে।

লিচুসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

--সংগৃহীত ছবি