Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৬ নভেম্বর ২০২৬ | ০৪:৩২ অপরাহ্ন

হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫০৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার সবচেয়ে বেশি।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ১৫০৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রামে ১ জন এবং ময়মনসিংহে ১ জন।

১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন। এদের মধ্যে মোট নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ৪৪২ জন। এ সময়ে সন্দেহজনক হামে মৃত্যু ১২১৩ জন।


--সংগৃহীত ছবি