Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৬ নভেম্বর ২০২৬ | ০৬:০৮ অপরাহ্ন

নাতি জামাইকে নামাজ পড়তে বলায় গালমন্দ, অভিযোগ নিয়ে থানায় নানা

অনলাইন ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬

বরগুনায় নামাজ পড়তে বলায় বৃদ্ধ নানার হাঁটার জন্য ব্যবহৃত হাতের লাঠি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় আইনি সহযোগিতা পেতে নাতি জামাইর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন বৃদ্ধ নানা মাওলানা সোহরাব হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বিষয়টি নিশ্চিত করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায় বসবাস করেন। অভিযুক্ত নাতি জামাই মো. রব্বানী গাজী একই এলাকার প্রতিবেশী। গত বৃহস্পতিবার দুপুরের দিকে সোহরাব হোসেন তার ওই নাতি জামাইকে নামাজ পড়তে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রব্বানী গাজী বৃদ্ধ নানা সোহরাব হোসেনের হাঁটার জন্য ব্যবহৃত হাতের লাঠি ভেঙে ফেলেন। এ ছাড়া পথেঘাটে অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি।  

এ ঘটনায় বর্তমানে হাতের লাঠি ছাড়া চলাফেরা করতে কষ্ট হওয়ায় এবং পথেঘাটে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন সোহার হোসেন। আর এ কারণেই অভিযুক্ত নাতি জামাইর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন তিনি। 

এ বিষয়ে বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বলেন, নামাজ পড়তে বলার বিষয় নিয়ে নাতি জামাইর বিরুদ্ধে মাওলানা সোহরাব হোসেন নামে এক বৃদ্ধ নানা থানায় লিখিত  অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আইনিভাবে যতটুকু ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা তা করবো। এ ছাড়া যদি তাদের কাউন্সেলিং করে বিষয়টি সমাধান করা যায়, তাহলে সেই ব্যবস্থা করা হবে।

--সংগৃহীত ছবি