Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৮ নভেম্বর ২০২৬ | ০৩:৫১ অপরাহ্ন

বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপি বলছে ‘চোরের কারবার’

অনলাইন ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তৈরি করা ব্যানারটি দুই ব্যক্তি বিএনপি কার্যালয়ে টানিয়ে দেন। 

এ ঘটনার একটি ভিডিও ফেসবুক আইডিতে পোস্ট করেন সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে গভীর রাতে করা এই ঘটনাটিকে ‘চোরের কারবার’ বলে মন্তব্য করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এমনকি এই বিষয় নিয়ে দল চিন্তিত বা বিচলিত নয় বলে জানিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই ব্যক্তি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার টানাচ্ছেন। জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যম জানান, রাত ৮টা পর্যন্ত তারা দলীয় কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক কাজ করেছেন। পরে নিজ নিজ বাসায় চলে যান। কার্যালয় দেখাশোনার জন্য একজন পিয়ন দায়িত্বে থাকেন। রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে কেউ চোরের মতো এসে ব্যানার টানিয়ে ভিডিও করেছে।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার সময় মানুষ ঘুমায়। এ সময়ে কেউ ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সেটি রাজনীতির মধ্যে পড়ে না। রাজনীতি করতে হলে ময়দানে করতে হবে। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ। চোর যেমন চুরি করতে রাতে বের হয়, তেমনি এটিও চোরদের কারবার বলে মন্তব্য করেন তিনি।

--সংগৃহীত ছবি