Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২০ নভেম্বর ২০২৬ | ০৪:০৩ অপরাহ্ন

নিখোঁজের পরপরই মিললো নারীর মরদেহ

রাজশাহী প্রতিনিধি:- ২০ নভেম্বর ২০২৬

​রাজশাহীর মোহনপুর উপজেলায় গভীর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

​শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের করিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর বাবার নাম কোঁকড়া।

​নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরের ভেতর ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। গভীর রাতে বাড়ির পাশে শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় তাঁর ছেলে মো. নবাব আলীর। ঘর থেকে বাইরে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট লাগানো রয়েছে; কিন্তু তাঁর মা ঘরে নেই।

​এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শেফালী বেগমের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

​ঘটনা প্রসঙ্গে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের হত্যাকাণ্ড মোটেই কাম্য নয়।’


মোহনপুর উপজেলায় গভীর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।