Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২০ নভেম্বর ২০২৬ | ০৪:০৯ অপরাহ্ন

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে - রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:- ২০ নভেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রান ফর কিèন সিটি, রান ফর গ্রিন সিটি শ্লোগানে ম্যারাথনটি প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। রাজশাহী হাফ ম্যারাথন এ আয়োজনে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রান শুধু নিজেকেই সুস্থ রাখবে না আগামী দিনে সব কাজে গতির সঞ্চার করবে। ক্রীড়াই পারে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে। রাজশাহী রানার্স কমিউনিটির এ ধরণের আয়োজনে তাঁদের ধন্যবাদ জানান তিনি।


ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা এ শ্লোগানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশ প্রদান করেছেন। রাজশাহী মহানগরীত ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। আসুন আমরা সকলে মিলে গ্রিন, ক্লিন রাজশাহীকে আরও সবুজ ও পরিচ্ছন্ন নগরী রূপে গড়ে তুলি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরে দৌড় বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা।

অনুষ্ঠানে আয়োজনে টাইটেল স্পন্সর ‘টাইম জোন। সার্বিক সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক, নিউকি, এমসিজি, স্পার্কলিং সহ অন্যান্য স্পনসর প্রতিষ্ঠান।

রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথন রেস কো-অর্ডিনেটর প্রফেসর আমিরুজ্জামান, রেস মার্শাল কেএম আরিফ হোসেন। এ সময় রানার্স কমিউনিটি রাজশাহীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।