
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স দাবি (প্রকল্প কর্মী) বিভাগ প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: মাইক্রোফাইন্যান্স দাবি (প্রকল্প কর্মী)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ঋণ বিতরণ, লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ, পাসবই যাচাই ও নিয়মিত রিপোর্ট প্রস্তুতে দক্ষ।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: স্নাতক/ সমমানের ডিগ্রি পাস সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন নির্ধারিত হবে ২৩,০০০ টাকা এবং স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি পাস সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন নির্ধারিত হবে ২৮,০০০ টাকা। চাকরি নিয়মিত করা হলে মাসিক বেতন হবে স্নাতক/ সমমানের ক্ষেত্রে ২৭,৯৩১ টাকা এবং স্নাতকোত্তর/ সমমানের ক্ষেত্রে ৩৪,৫৪৬ টাকা।
অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা এবং অন্যান্য। সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি নিয়মিত করা হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, বেস্ট এ্যাওয়ার্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬