
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক রাজশাহীতে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শাহ মখদুম বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হককে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় পবা-মোহনপুর আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।