Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৬ নভেম্বর ২০২৬ | ০৯:০৮ অপরাহ্ন

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

অনলাইন ডেস্ক ২৬ নভেম্বর ২০২৬

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে একে একে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।--সংগৃহীত ছবি