
রাজশাহী নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়। শুক্রবার জুম্মার নামাজের মধ্যে দিয়ে এই মকসজিদেও উদ্বোধণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। এ সময়ে তিনি বলেন, এই মসজিদটি আগে থেকেই ছিলো। এখন এর আধুনিকায়ন করা হলো। আর এই মসজিদের কারা কারা অনুদান দিয়েছেন তা বড় ব্যাপার নয়।
মুসলিমদের সব থেকে গুরুত্বপূর্ন ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। এই মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ঢাকাসহ কোথাও যেতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হয়, সে রকম পরবারে যাওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানকে সঞ্চয় করতে হবে। তিনি যুবকদের ইসলামের সব হুকুম আহকাম মেনে চলার আহ্বান জানিয়ে ইমানের সহিত নিজ নিজ দায়িত্ব পালন কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, তাঁকে সবাই মিলে ভোট দিয়ে যে দায়িত্ব পালনের জন্য দিয়েছেন। সেই দায়িত্বসমুহ যেন নিষ্ঠা এবং সততার সাথে পালন করতে পারেন সেজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন তিনি। আর এই ধরনের ভাল কাজের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। উদ্বোধণীতে ইমাম হিসেবে জুম্মার নামাজ পড়ান ড. আব্দুল্লাহ সাবিক।
অত্র মসজিদের সভাপতি, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও জেরা যুবদলের সাঊেশ সহ-সভাপিত মোজাফ্ফর হোসেন মুকুলসহ অত্র এলাকারা ধর্মপ্রাণ মুসল্লিগণ।
উপস্থিত নেতৃবৃন্দ অত্র মসজিদে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান। এসময়ে নির্বাহী অফিসার বলেন, তিনি পৌর প্রশাসক হিসেবে সংসদ সদস্যর নির্দেশেক্রমে পৌরসভা থেকে অনেক অনুদান দিয়েছেন। আগামীতেও আরো দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।