Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৮ নভেম্বর ২০২৬ | ০৮:৪৭ অপরাহ্ন

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

অনলাইন ডেস্ক ২৮ নভেম্বর ২০২৬

রাজধানীর হাতিরঝিল এলাকায় এবার ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডি এল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। এ সময় গুলিটি একটি ল্যাপটপের মধ্যে ঢুকে পরে ওয়ালে লাগে। তবে এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

তিনি জানান, কী কারণে ডিএল নেটওয়ার্কে গুলির ঘটনা ঘটলোেই বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওইদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।

--সংগৃহীত ছবি