Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০৭ পূর্বাহ্ন

পরীক্ষার হলে স্মার্টফোন॥ ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৪

কুড়িগ্রামের ফুলবাড়িতে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পকেটে স্মার্টফোন থাকায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) ফুলবাড়ি উপজেলার কয়েকটি কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটে। 

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে আশিফুর রহমান আকাশ ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তবে অন্যদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষক মো. রাহিবুল ইসলাম জানান, জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২নং কক্ষে পরীক্ষা দিচ্ছিল আকাশ। রোববার গণিত ২য় পত্রের পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে বহিষ্কার করে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের এসএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে ও নকল সরবরাহ করায় মোট চারজন শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় কেউ যেন অসদুপায়ের সুযোগ নিতে না পারে আমরা এ বিষয়ে সতর্ক আছি। 

বিবিএন/২৫ফেব্রুয়ারি/এসডি

পরীক্ষার হলে স্মার্টফোন॥ ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার