Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৩ মার্চ ২০২৪ | ০৮:৩২ পূর্বাহ্ন

ঢাকায় ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক ০৩ মার্চ ২০২৪

রাজধানী ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতের একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তা ইসমাইল গিল সেরেনোর (৫৮) মৃত্যু হয়েছে। 

রবিবার (৩ মার্চ) বিকেলে তিনি মারা যান। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘রবিবার বিকেলের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলেও ধারণা পুলিশের।

ওসি বলেন, ‘মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকায় ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তার মৃত্যু