Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৩ মার্চ ২০২৪ | ০৯:২২ পূর্বাহ্ন

রেলওয়ে স্টেশন মাস্টার জাফরুল্লাহ’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ০৩ মার্চ ২০২৪

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার জাফরুল্লাহ মজুমদার (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ রোববার দুপুর ১২:৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি চট্টগ্রাম পাহাড়তলী লাকসাম নাঙ্গলকোট এলাকার বাসিন্দা। তিনি দ্ইু ছেলে মেয়ে ও স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

জনাব জাফরুল্লাহ মজুমদার বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। এবং বাংলাদেশ রেলওয়ে কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগ এর ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম সিটি ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ পাহাড়তলী শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। 

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন। অবসর প্রাপ্ত স্টেশন মাস্টার পাকশী বিভাগের পক্ষ থেকে এক শোক বার্তায়  তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টারদের পক্ষ গভীর শোক এবং সমবেদনা জানয়। আজ বাদ এশার চট্টগ্রামস্থ ডিজেল কলোনি মসজিদের পাশে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


রেলওয়ে স্টেশন মাস্টার জাফরুল্লাহ ইন্তেকাল