Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৯ মার্চ ২০২৪ | ০৭:৩১ পূর্বাহ্ন

প্রস্তুতির ফাঁকে ওমরাহ সেরে নিলেন বাংলাদেশের ফুটবলাররা

অনলাইন ডেস্ক ০৯ মার্চ ২০২৪

চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই দুই ম্যাচের প্রস্তুতি হিসেবে বর্তমানে সৌদি আরবে ক্যাম্প করেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে অবসর সময় পেয়ে ওমরাহ করলেন ফুটবলাররা।

সৌদিতে জামালরা ক্যাম্প করছেন মক্কার নিকটবর্তী তায়েফ শহরে। ইতোমধ্যে সেখানে চারদিন অনুশীলন করেছেন ফুটবলাররা। বৃহস্পতিবার (৭ মার্চ) ছিল বিশ্রামের দিন। এই অবসর সময়ে ওমরাহ করেছেন তারা।

সৌদিতে অবস্থানরত বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ২৪ জন মুসলিম ফুটবলার। দলের সবাই ওমরাহ পালন করেছেন। ফুটবলারদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফ, ম্যানেজমেন্টের কর্মকর্তারাও। 

বাংলাদেশ ফুটবল দল গত বছরও সৌদি আরবে ক্যাম্প করেছেন। ওই সময়ও সৌদি ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ওমরাহ করেছিলেন ফুটবলাররা। 

শুক্রবার থেকে আবারও অনুশীলনে ফিরবেন ফুটবলাররা। ১৭ মার্চ সৌদি থেকে কুয়েতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ২১ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। 

ওমরাহ করলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ছবি: সংগৃহীত