Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৯ মার্চ ২০২৪ | ০৮:১৬ পূর্বাহ্ন

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন

অনলাইন ডেস্ক ০৯ মার্চ ২০২৪

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় তিনি ঢাকা পৌঁছান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় পৌঁছায়।

উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের