Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৫ ডিসেম্বর ২০২৩ | ০৮:১৮ পূর্বাহ্ন

যে কারণে সাকিবকে সতর্ক করল নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক ২৫ ডিসেম্বর ২০২৩

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন।

অপরদিকে খুলনা-৬ আসনের বিএনএম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল ও শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।