Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৩ মার্চ ২০২৪ | ০৮:৫৪ পূর্বাহ্ন

দুই বসতবাড়ি পুড়ে ছাই, নারী দগ্ধ

অনলাইন ডেস্ক ১৩ মার্চ ২০২৪

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় লমতে পাংখোয়া এক নারী অগ্নিদগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় এ তথ্য জানিয়েছেন ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার চুয়ানলেই পাংখোয়া।

তিনি জানান, মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মুর্হুতেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত কোথা থেকে তা নিশ্চিত করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মাটির তৈরি রান্নার চুলা হতে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় তাদের ঘরের মালামাল বের করতে গিয়ে লমতে পাংখোয়া নামে একজন মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন জানান, আমরা দগ্ধ নারীকে চিকিৎসা দিয়েছি। তার শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।