Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৭ মার্চ ২০২৪ | ০১:৫৩ অপরাহ্ন

নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ১৭ মার্চ ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করে। কর্মসূচীগুলোর মধ্যে ছিল বঙ্গবন্ধুর বেদীতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

রোববার কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ ভবনের সামনে বঙ্গবন্ধুর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রীর পক্ষে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ, নিয়ামতপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিয়ামতপুর প্রেসক্লাবের সদস্যরা, বিভিন্ন স্কুলের শিক্ষকগন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। দিবসটি পালন উপলক্ষে নিয়ামতপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি পালন করা হয়। 

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


অপরদিকে  বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন প্রমুখ। 

এছাড়া দিবসটি উপলক্ষে  চৌরাপাড়া ফাজিল মাদ্রাসায় চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত