Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২০ মার্চ ২০২৪ | ০৯:০২ পূর্বাহ্ন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির কক্সবাজার আসছেন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ মার্চ ২০২৪

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ২১-২২ মার্চ ২০২৪ কক্সবাজার জেলা সফর করবেন।

মন্ত্রী কক্সবাজার সফরকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কক্সবাজার, গণপূর্ত জোন, কক্সবাজার নগর উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তাদের সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করবেন। 

এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও সংসদ সদস্যগণ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজার পৌরসভা মেয়র এবং কক্সবাজার সদরের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে হিলটপ সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাত করবেন।

২২ মার্চ ২০২৪ খ্রি. মন্ত্রী মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করবেন।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী