
কক্সবাজার জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব মোঃ নবীরুল ইসলাম।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব:) ও পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ আগত অতিথি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।