Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৪ মার্চ ২০২৪ | ০৬:০৭ পূর্বাহ্ন

কেন এত খুশি কেট মিডলটন

অনলাইন ডেস্ক: ২৪ মার্চ ২০২৪

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলসের  ক্যানসার শনাক্তের ঘোষণার পর যুক্তরাজ্যসহ বিশ্বের ভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে সমমর্মিতাসূচক বার্তা পেতে থাকেন কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম।

মানুষের কাছ থেকে পাওয়া সমমর্মিতার বার্তাগুলো কেট মিডলটন ও তাঁর স্বামী প্রিন্স উইলিয়ামকে অত্যন্ত স্পর্শ করেছে। কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র গতকাল শনিবার এ কথা বলেছেন।

গত শুক্রবার এক ভিডিও বার্তায় ৪২ বছর বয়সী কেট মিডলটন বলেন, গত জানুয়ারি মাসে তাঁর তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাঁর ক্যানসার ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসার প্রথম পর্যায়ে রয়েছেন। তিনি ভালো আছেন।

কেনসিংটন প্যালেসের মুখপাত্র গতকাল এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য, কমনওয়েলথ ও বিশ্বজুড়ে মানুষের কাছ থেকে আসা সদয় বার্তাগুলো প্রিন্স ও প্রিন্সেস উভয়কে অত্যন্ত স্পর্শ করেছে।

কেনসিংটন প্যালেসের বিবৃতিতে আরও বলা হয়, জনগণের উষ্ণতা, সমর্থনে প্রিন্স ও প্রিন্সেস অত্যন্ত অনুপ্রাণিত। এই সময়ে গোপনীয়তার জন্য তাঁদের অনুরোধের বিষয়টি বুঝতে পারায় সবার প্রতি তাঁরা কৃতজ্ঞ।

রয়টার্স

.....সংগৃহীত ছবি