Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৪ মার্চ ২০২৪ | ০৯:৫০ পূর্বাহ্ন

বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানীর ‘চাপওয়ালা’

অনলাইন ডেস্ক: ২৪ মার্চ ২০২৪

ঢাকায় শনিবার রাতের আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চিত্রনায়ক ওমর সানীর ‘চাপওয়ালা’ রেস্তোরাঁ। রোববার এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন এই নায়ক নিজেই। 

বর্তমানে সিনেমায় খুব একটা দেখা না মিললেও ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন সানী। এরই মধ্যে ‘চাপওয়ালা’ নামে রেস্তোরাঁর কয়েকটি শাখা খুলেছেন তিনি। শনিবার রাতের ঝড়ের কবলে পড়েছে প্রতিষ্ঠানটির কয়েকটি শাখা। এর মধ্যে সাভারের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়।

এ বিষয়ে ফেসবুকে ওমর সানী লিখেছেন, গতকাল রাতে ঘূর্ণিঝড়ে আমাদের চাপওয়ালা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার সাভার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর হুকুমে হয়েছে, আমি আল্লাহর হুকুমকে আলহামদুলিল্লাহ বলবো। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ক্ষতি সারিয়ে ফেলতে পারি।

ওমর সানী বলেন, ‘সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। বলা যায় সেখানে অল্প কিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার-দাবার পরিবেশন করে এলাকায় বেশ সাড়া ফেলেছে। দিন দিন চাপওয়ালার প্রতি সবার আগ্রহ বাড়ছে। কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই যখন বাসায় চলে এসেছি, তখন প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের বিরাটাকার সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙে যায়। তাতে চাপওয়ালার বাইরের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়।’

তিনি আরও বলেন, ‘এই ঝড়ে ব্যবসায়িকভাবে আমার বেশ ক্ষতি হয়েছে। আসলে প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এটা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। তারপরও মানুষের মন তো, মনটা খুব খারাপ হয়ে গেছে। দিনরাত অনেক শ্রম দিয়ে কষ্ট করে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হলো।’

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে ওমর সানী অভিনীত সিনেমা ‘ডেডবডি’। ঈদে মুক্তির মিছিলে এগিয়ে আছে সিনেমাটি। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।



শনিবার রাতের আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চিত্রনায়ক ওমর সানীর ‘চাপওয়ালা’ রেস্তোরাঁ।....সংগৃহীত ছবি