Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৬ মার্চ ২০২৪ | ০২:৪১ পূর্বাহ্ন

তরমুজ খেয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ৪ সদস্য

অনলাইন ডেস্ক ২৬ মার্চ ২০২৪

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামে তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- আমজাদ হোসেন, তার ছেলে রুহুল আমিন, পুত্রবধূ রূপসী বেগম ও নাতনি রাজিয়া আক্তার।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন জানান, শনিবার (২৩ মার্চ) পরিবারটি একটি তরমুজ কিনে ইফতারে সবাই মিলে খান। এরপর পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজনই অসুস্থ হয়ে পড়েন। সোমবার দুপুরে তারা সদর হাসপাতালে ভর্তি হন।

অসুস্থদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে এমনটি হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

বিবিএন/২৬মার্চ/এসডি

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে