Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৮ মার্চ ২০২৪ | ০৩:৪২ পূর্বাহ্ন

কেন ৪৩ লাখের বেশি ভিডিও ডিলিট করল ইউটিউব?

অনলাইন ডেস্ক: ২৮ মার্চ ২০২৪

ইউটিউবের নিয়ম ভাঙার অভিযোগে বিশ্বের ৩০টি দেশের ৪৩ লাখের বেশি ভিডিও ডিলিট করেছে ইউটিব। এর মধ্যে এক ধাক্কায় ভারতেরই সাড়ে ২২ লাখের বেশি ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা গুগলের মালিকানাধীন ইউটিউব। গাইডলাইন মেনে ভারত থেকে আপলোড হওয়া ওই ভিডিওগুলো ডিলিট করা হয়।

প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ভারত থেকে আপলোড হওয়া ২২ লাখ ৫০ হাজার ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। ৩০টি দেশের মধ্যে যা সর্বোচ্চ। ভারতের পরে সিঙ্গাপুর থেকে আপলোড হওয়া ১২ লাখ ৪৩ হাজার ৮৭১টি ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। আর তৃতীয় স্থানে আমেরিকা। ওই দেশের ৭ লাখ ৮৮ হাজার ৩৫৪টি ভিডিও ডিলিট হয়েছে। ৩০টি দেশের মধ্যে সবচেয়ে কম ৪১ হাজার ১৭৬টি ভিডিও সরানো হয়েছে ইরাকের।

ইউটিউবের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের চতুর্থ বা অন্তিম ত্রৈমাসিকে বিশ্বজুড়ে ৯০ লাখ ভিডিও ডিলিট করেছে ইউটিউব। পাশাপাশি ওই একই সময়ে ভুল তথ্য ও ছবি ছড়ানো, প্রতারণা এবং অন্যান্য বেআইনি প্রলোভন দেখানোর অভিযোগে ২ কোটির বেশি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও অভব্যতা তথা অশ্লীলতার দায়ে ১ কোটি ১০ লাখ মন্তব্যও ডিলিট করেছে সংস্থাটি।



বিশ্বের ৩০টি দেশের ৪৩ লাখের বেশি ভিডিও ডিলিট করেছে ইউটিব।....সংগৃহীত ছবি