Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৮ মার্চ ২০২৪ | ০৬:০৪ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক ২৮ মার্চ ২০২৪

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে নোঙ্গর করা একটি ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)।

স্বদেশ গুহ নামে পতেঙ্গা থানা এলাকার একজন জানান, ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ওই বোটে আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, পতেঙ্গা এলাকায় ফিশিং বোটে বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে।




.....সংগৃহীত ছবি