Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ৩১ মার্চ ২০২৪ | ০৭:৩২ পূর্বাহ্ন

হিরো আলমের ফেসবুক পেজ হ্যাক, ছড়াচ্ছে অশ্লীল ভিডিও

অনলাইন ডেস্ক ৩১ মার্চ ২০২৪

আলোচিত সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি হিরো আলমের ফেসবুক পেজটি হ্যাক হয়েছে বলে জানা গেছে। হিরো আলম বর্তমানে সিনেমার কাজে অবস্থান করছেন কলকাতায়। সেখান থেকেই তিনি একটি  অনলাইনকে হোয়াটস এপ এর মাধ্যমে ফেসবুক পেজ হ্যাকের বিষয়টি নিশ্চিত করেছেন। জানালেন আবারও হ্যাকারের কবলে পড়েছে তার ভেরিফায়েড ফেসবুক পেজ।

তিনি বলেন, শনিবার রাত ৩ টার দিকে তার ভেরিফায়েড পেজটি হ্যাক হয়েছে। সেখানে বিভিন্ন ধরণের অশ্লীল ভিডিও ও পোস্ট শেয়ার করা হচ্ছে। বিষয়টি তাঁর জন্য বিব্রতকর একটা অবস্থা সৃষ্টি করেছে। এসময় তিনি বলেন, এক শ্রেনীর চক্রান্তকারী আমার সাফল্য সহ্য করতে না পেরে আমার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়টি এরই মাঝে ডিবিকে জানিয়েছি। আমার আইটি বিভাগও পেজটি উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি।

এদিকে হ্যাকাররা পেজের কাভারের ছবি পরিবর্তন করে একটি অশ্লীল ছবি শেয়ার করে। তবে কমিউনিটি গাইডলাইনের আওতায় ছবিটি ফেসবুক সরিয়ে দিয়েছে। তবে অনেকেই কাছেই বিভ্রান্তিমূলক তথ্য পাঠানো হচ্ছে জানান আলম।

এ ছাড়া ভারতের বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি বুরহান ওয়ানিকে নিয়েও একটি পোস্টও দেওয়া হয়েছে।

গত বছরও হ্যাকারদের কবলে পড়েছিল ফেসবুক পেজসহ হিরো আলমের দশটি অ্যাকাউন্ট। এবার আবারও একই ঘটনার শিকার হলেন তিনি।

বর্তমানে হিরো আলম কলকাতায় মিয়াভাই সহ আরও একটি চলচ্চিত্রের কাজে অবস্থান করেছেন। ঈদের আগেই দেশে ফিরবেন বলে জানান তিনি। 


কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। ....সংগৃহীত ছবি