Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০১ এপ্রিল ২০২৪ | ০১:৩৬ পূর্বাহ্ন

আজ যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক: ০১ এপ্রিল ২০২৪

পাইপলাইনের জরুরি মেরামতের জন্য আজ সোমবার (১ এপ্রিল) ঢাকার অদূরে অবস্থিত আশুলিয়ার কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা আশুলিয়ার কাঠগড়া, আমতলাসহ জিরাবো-বিশমাইল সড়কের দুই পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।




আজ যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না .....সংগৃহীত ছবি